সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

রাজশাহীতে ছিনতাই চক্রের সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে ছিনতাই চক্রের সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে র্দুর্ধষ ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ভোরে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ছিনতাইকারী হলেন চন্দ্রিমা আবাসিক এলাকার বাসিন্দা এসএম এহসান উদ্দীন ওরফে বাদশার ছেলে হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১)।


পুলিশ জানায়, গত বছরের ২৭ নভেম্বর সকালে নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে ব্যাটারিচালিত রিকশায় যাচ্ছিলেন এক নারী। পথিমধ্যে একটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারী চক্র তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।


ওই ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ডেবিট কার্ড, পেনড্রাইভ, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা ছিল। ছিনতাইয়ের সময় ধস্তাধস্তির ঘটনায় ওই নারী আহতও হন।


ঘটনার পর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের হলে নগর গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং ছিনতাইকারীদের শনাক্ত করে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে উত্তর নওদাপাড়া এলাকার বাড়ি থেকে হাসান মোক্তাদ্দির ওরফে কিউটকে গ্রেপ্তার করা হয়।


এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর