সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

নাটোরে পিস্তল-গুলিসহ মোটরসাইকেল জব্দ

নাটোরে পিস্তল-গুলিসহ মোটরসাইকেল জব্দ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পকেটখালি এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও নাম্বারপ্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। তবে মোটরসাইকেলের দুই আরোহী পালিয়ে যায়।

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী।

তিনি জানান, বাগাতিপাড়া মডেল থানার পকেটখালি ক্যাম্পের একটি টিম রাতে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার সিগন্যাল দিলে চালক ও আরোহী সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তারা মোটরসাইকেল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। তখন তাদের একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো ২ রাউন্ড গুলি ও একটি পিস্তল পড়ে যায়। 

পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি এবং মোটরসাইকেল জব্দ করেছে। ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

সম্পর্কিত খবর