সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নাটোরে ওয়ালটনের শোরুমে আগুন

নাটোরে ওয়ালটনের শোরুমে আগুন

নাটোর শহরের কানাইখালী এলাকায় অবস্থিত ওয়ালটনের একটি ইলেকট্রনিক্স শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্রিজ, এসিসহ প্রায় ১৫ লাখ টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনী, পুলিশ ও ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।শোরুমের শাখা ব্যবস্থাপক দেওয়ান শাহ আলম জানান, মঙ্গলবার (৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে শোরুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে নৈশপ্রহরীরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শাখা ব্যবস্থাপক শাহ আলম আরও জানান, বিদ্যুৎ সংযোগের সেন্ট্রাল পয়েন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা প্রায় ১৫ লাখ টাকার পণ্যের ক্ষতির হিসাব পেয়েছি, তবে তদন্ত শেষে এই পরিমাণ আরও বাড়তে পারে।

সম্পর্কিত খবর