সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

সিংড়ায় রাস্তা  নির্মাণ কাজে বাঁধা ও রাস্তা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে

সিংড়ায় রাস্তা  নির্মাণ কাজে বাঁধা ও রাস্তা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে

সিংড়ায় ঢালাই রাস্তা নির্মাণ কাজ চলমান অবস্থায় রাস্তার কাজে বাঁধা ও  রাস্তার  কিছু অংশ ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে  ওই গ্রামের মৃত বাক্য প্রামাণিক এর ছেলে মোঃ রঞ্জু প্রামাণিক (৪২)ও মোঃ রনি(২৮)প্রাথমিক এর বিরুদ্ধে। 

২২ এপ্রিল (মঙ্গলবার) সকাল দশটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও  দক্ষিণ পাড়া গ্রামে এঘটনা ঘটে। 

জানা যায়, ঢালাই রাস্তা নির্মাণ কাজে রঞ্জু ও রনি নিশেধ করে। কিন্ত গ্রামের কিছু লোকজন তাদের দুই ভাইয়ের কথা না শুনে গ্রামের লোকজন রাস্তাটি বেড় করার চেষ্টা করে।

রাস্তার কাজে বাঁধা ও জনসার্থে ঢালাই রাস্তা নির্মাণ চলমান অবস্থায় রাস্তার কিছু অংশ ভেঙ্গে দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করেছেন। 

গ্রামবাসী  ও রঞ্জু রনির পক্ষ থেকে (দু' পক্ষের মধ্যে কোন পক্ষ) এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।

সরকারি রাস্তা ভেঙ্গে দেওয়ার ঘটনায় তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সম্পর্কিত খবর