সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নাটোরে ইজিবাইক উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত

নাটোরে ইজিবাইক উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত

নাটোরের নলডাঙ্গায় ইজিবাইক উল্টে চাপা পড়ে মো. রাকিবুল হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪ জন এসএসসি পরীক্ষার্থী।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নাটোর-নওগাঁ সড়কের মহিষমাড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রাকিবুল হোসেন উপজেলার বাশিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি বাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সকলেই এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত ) মনোয়ার জামান জানান, রাকিবুল হোসেনসহ সকলেই এবারের এসএসসি পরীক্ষার্থী। তারা দুপুরের দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে ইজিবাইক নিয়ে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঘুরতে যান। একপর্যায়ে ওই মহাসড়কের মহিষমাড়ি ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উল্ট যায়। এতে ইজিবাইক চালকসহ সবাই সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় ইজিবাইকটি রাকিবুলের গায়ের ওপর  আছড়ে পড়লে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে জেলা সদরের একটি ক্লিনিকে নিলে সেখানে তার মৃত্যু হয়। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর