সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / বিনোদন
বিনোদন

ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ

ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ

গত ২১ মার্চ মুক্তি পায় হলিউড ছবি ‘স্নো হোয়াইট’। সারা বিশ্বের কমবেশি নানা দেশে ছবিটি মুক্তি পেলেও লেবাননে ছবিটি মুক্তি পাচ্ছে না। মূলত ছবিটি সেদেশটিতে নিষিদ্ধ করা হয়েছে; কারণ, সিনেমাটিতে অভিনয় করেছেন ইসরাইলি অভিনেত্রী গ্যাল গ্যাদত।লেবাননের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সরাসরি সিনেমাটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। সিনেমায় গ্যাল গ্যাদতের উপস্থিতির কারণেই লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা সিনেমাটি নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে চলমান ইসরাইলি হামলা এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ ঘটনা নতুন নয় একেবারেই। লেবাননভিত্তিক এক চলচ্চিত্র সংস্থা জানায়, লেবাননে অনেক আগে থেকেই ইসরায়েলি বয়কটের তালিকায় রয়েছেন গ্যাল গ্যাদত। ফলে তার অভিনীত কোনো চলচ্চিত্রই দেশটিতে মুক্তি পায়নি।তবে শুধু গ্যাল গ্যাদতের কারণে নয়, এই সিনেমা ঘিরে ছিল আরও নানা বিতর্ক। 



সম্পর্কিত খবর