সর্বশেষ
কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়িসহ ২টি যানবাহন জব্দ করেছে বিজিবি ডেঙ্গুর থাবা: আরও ৯৪ জন হাসপাতালে, জুলাই মাসেই ১৪ জনের মৃত্যু গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৮০ আরএমপির রাজপাড়া থানার উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু সংবেদনশীল, আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল তরুণ উদ্যোক্তাদের জন্য মেটানোজের ৫ লক্ষ টাকার 'ডিজিটাল স্টার্টআপ সাপোর্ট' ঘোষণা ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ার টর্চার সেলে! মনোহরগঞ্জের ৬ যুবক জিম্মি, মুক্তিপণ দাবি দেড় কোটি টাকা
প্রচ্ছদ / বিনোদন
বিনোদন

বিয়ের পর মেহজাবীনের ‘বিশেষ দিন’

বিয়ের পর মেহজাবীনের ‘বিশেষ দিন’

২০০৯ সালে এক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক বিজ্ঞাপনে মন জয় করেছেন দর্শকের। শুধু ছোট পর্দাতেই নয়, বড় পর্দায়েও অভিষিক্ত হয়ে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।  এর পাশাপাশি মেহজাবীনের ব্যক্তিগত জীবনও আলোচনায়। মাস কয়েক আগে মেহজাবীনের দীর্ঘ ১৩ বছরের প্রেমের পূর্ণতা পায়; বিয়ে করেন পরিচালক আদনান আল রাজীবকে।  এদিকে গত শনিবার (১৯ এপ্রিল) ছিল মেহজাবীনের জন্মদিন। অর্থাৎ বিয়ের পর প্রথম জন্মদিন উপভোগ করবেন এই অভিনেত্রী।এ প্রসঙ্গে মেহজাবীন বলেছিলেন, ‘বিয়ের পর পরই শ্বশুরবাড়িতে উঠেছি। এবারের জন্মদিন যথারীতি স্বামীর বাড়িতে যেমন সময় কাটবে ঠিক তেমনি আমার বাবা মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও দিনটি বিশেষভাবে উদযাপন করব ইন্শাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন।’

গত ২৩ ফেব্রুয়ারি দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে আনেন মেহজাবীন চৌধুরী। পরিচালক রাজিব আল আদনানকে বিয়ে করে এখন সুখের দাম্পত্য তাদের।  ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে।










সম্পর্কিত খবর