সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতাকে হত্যা : এলাকাবাসীর ক্ষোভ

মেয়েকে ইভটিজিংয়ের  প্রতিবাদ করায় পিতাকে হত্যা : এলাকাবাসীর ক্ষোভ

রাজশাহী মহানগরীর তালাইমাড়ী শহীদ মিনার এলাকায় মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আকরাম হোসেন (৪৫) নামের এক মোটর শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত আকরাম হোসেন তালাইমাড়ী শহীদ মিনার এলাকার মৃত আমজাদ আলীর ছেলে এবং রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আকরামের মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল এলাকার চিহ্নিত ইভটিজার নান্টু, বিশাল ও রতনসহ একটি সংঘবদ্ধ চক্র। এ বিষয়ে প্রতিবাদ করায় বুধবার রাতে তারা আকরামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।


বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এটি পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”


এদিকে এলাকাবাসীর অভিযোগ, তালাইমাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর