সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা ও এসিডে ঝলসে দিলো দুর্বৃত্তরা

সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা ও এসিডে ঝলসে দিলো দুর্বৃত্তরা

নাটোরের বড়াইগ্রামে জুঁই নামে ৭ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যা করে মুখাবয়ব এসিড দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে বাড়ির অদূরে ভুট্টা ক্ষেত থেকে তার লাশ পাওয়া গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর আগে নববর্ষের দিন সোমবার বিকেল থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে বাড়ি থেকে ৩০০ গজ দূরে চাটমোহরের হরিপুর মৌজার একটি ভুট্টা ক্ষেত থেকে বিবস্ত্র ও মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত শিশুটির বাড়ি উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামে। সে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি হেফজখানার ১ম শ্রেণির ছাত্রী।

প্রতিবেশী এমদাদুল হক জানান, স্থানীয় কৃষকেরা শিশুটিকে ভুট্টা ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। এ সময় শিশুটির পরনে কোনো কাপড় ছিলো না। তার মুখমণ্ডল সম্পূর্ণই পোড়া। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা এবং মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে, যাতে কেউ চিনতে না পারে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলার হলেও মৃতদেহটি পাওয়া যায় উপজেলার সীমান্তবর্তী চাটমোহর এলাকায়। যার ফলে সংঘটিত অপরাধটির মামলা চাটমোহর থানায় লিপিবদ্ধ হবে। তবে দুর্বৃত্তদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানা পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে দুর্র্বৃত্তদের অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে। হত্যার কারণ বা ধর্ষণের শিকার হয়েছে কি না তা মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে।

সম্পর্কিত খবর