সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

বেনাপোলে ফিলিস্তিনি নিহত ও আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বেনাপোলে  ফিলিস্তিনি নিহত ও আহত হওয়ার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল

বন্দর নগরী বেনাপোলে  বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর পক্ষে এক প্রতিবাদ সমাবেশ ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার ৭ এপ্রিল সকাল ১১ টার সময় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বেনাপোল ও শার্শা উপজেলার সর্বস্তরের জনগণ ও ছাত্র সমাজ। 

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি বেনাপোল নূর শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে  বেনাপোল ও শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও বাজার  প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ছাত্র জনতা ও সাধারণ জনগণ। বক্তাদের প্রধান আকর্ষণ ছিল ইজরাইলি পণ্য বয়কট করা ও ইসরাইলিদের সাথে যারা ব্যবসা করে তাদেরও বয়কট করা। 


উক্ত মিছিলে সমস্ত মুসলিম জাতি এক হও ফিলিস্তিনি রক্ষা করো স্লোগান দেওয়া  হয়।


আমার ভাই শহীদ কেন বিশ্বব্যাপী জবাব চাই, লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে, এরকম আরো অনেক স্লোগান দেওয়া হয়।

সম্পর্কিত খবর