সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নাটোরে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দোকানপাট বন্ধ

নাটোরে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দোকানপাট বন্ধ

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, হত্যা, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ ও ফিলিস্তিনের সমর্থনে নাটোরে সর্বাত্মক গ্লোবাল স্ট্রাইক কর্মসূচি পালন করছেন সর্বস্তরের মানুষ। এরই অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে একাত্মতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাটোর স্বার্থরক্ষা কমিটি, ইসলামী ছাত্রশিবির, জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন।

আজ সোমবার বেলা ১১টার দিকে নাটোরের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়েতের আমির অধ্যাপক ইউনুস আলী, হেফাজতে ইসলামী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান, নাগরিক পার্টির সদস্য তৌফিক হাসান, নাটোর স্বার্থরক্ষা কমিটির সদস্যসচিব শেখ রিফাদ মাহামুদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, ‘ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে বিচার করতে হবে। আমরা যদি এখন থেকেই সচেতন না হই, এই হামলার প্রতিবাদ না করি, তাহলে আমরাও হামলার শিকার হব। আমাদের ইসরায়েল পণ্য বর্জন করতে হবে এবং তাদের সঙ্গে সব প্রকার আমদানি-রপ্তানি সরকারকে বন্ধ করতে হবে।’

সম্পর্কিত খবর