সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নাটোরে পুরনো ডিসি বাংলোর পুকুর হতে আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোরে পুরনো ডিসি বাংলোর পুকুর হতে আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোর জেলা প্রশাসকের পুরোনো বাংলোর পুকুর সংলগ্নে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। ২৮ মার্চ ( শুক্রবার বেলা অনুমান এগারোটা হতে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে কম্বল মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পুকুর হতে  উদ্ধার করেছে।


জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় লোকজন বরশি দিয়ে মাছ ধরার সময় পুকুরের পানিতে একটি কম্বল দেখতে পায়। পরে কম্বলের মধ্যে হতে দুইটি অস্ত্র উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যৌথ বাহিনীর উপস্থিতিতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আরও ৬ টি অস্ত্র উদ্ধার করে। 


নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন লেনী বলেন, শুক্রবার সকালে ইউনূস ও জিহাদ নামে দুই শিশু জেলা প্রশাসকের পুরোনো বাংলোর পুকুরে মাছ শিকার করতে যায়। এসময় কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় কিছু একটা দেখতে পায় তারা।


পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল  যৌথ অভিযান পরিচালনা করে  কম্বলের ভিতর থেকে ১ টি  ইয়ারগান ও ১ টি  দুই নালা বন্ধুক উদ্ধার করে। পুকুরটিতে আরো অস্ত্র থাকতে পারে সন্দেহে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয় পুলিশ। পরে ডুবুরি দল পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে কম্বল মোড়ানো অবস্থায় ৪টি শর্টগান উদ্ধার করে।


আগামীকাল সকাল থেকে আবারো পুকুরের পানি নিষ্কাশন করে অস্ত্র উদ্ধারে নামবে পুলিশ। তবে অস্ত্রগুলো পুলিশের লুট হওয়া বা কারো ব্যক্তিগত কিনা সে বিষয়ে অনুসন্ধান করছে পুলিশ।

সম্পর্কিত খবর