সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রহমান (২৬) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর পেড়াটোলা এলাকার বাসিন্দা।


বুধবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বনগ্রাম এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন অটোরিকশা থামানোর পর এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে এবং গাঁজাসহ আটক করে।


পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, তিনি কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে রাজশাহীর খুচরা ব্যবসায়ীদের সরবরাহ করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর