সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ফেব্রুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।


সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া, ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা ও যানজট নিরসনে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়।


অপরাধ পর্যালোচনা শেষে সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম) মো. রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পুলিশ ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর