সর্বশেষ
গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আরএমপির রাজপাড়া থানার উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু সংবেদনশীল, আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়িসহ ২টি যানবাহন জব্দ করেছে বিজিবি ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ার টর্চার সেলে! মনোহরগঞ্জের ৬ যুবক জিম্মি, মুক্তিপণ দাবি দেড় কোটি টাকা ডেঙ্গুর থাবা: আরও ৯৪ জন হাসপাতালে, জুলাই মাসেই ১৪ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৮০ তরুণ উদ্যোক্তাদের জন্য মেটানোজের ৫ লক্ষ টাকার 'ডিজিটাল স্টার্টআপ সাপোর্ট' ঘোষণা
প্রচ্ছদ / জাতীয়
জাতীয়

মুনাফার চেয়ে মানুষ-পৃথিবীকে অগ্রাধিকার দিতে বললেন ড. ইউনূস

মুনাফার চেয়ে মানুষ-পৃথিবীকে অগ্রাধিকার দিতে বললেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মুনাফার চেয়ে মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকার দিয়ে টেকসই অর্থনৈতিক মডেলের দিকে অগ্রসর হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে এ বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আমাদের অবশ্যই টেকসই অর্থনৈতিক মডেলের দিকে অগ্রসর হতে হবে, যা মুনাফার চেয়ে মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকার দেয়।

এ বছর বিএফএ সম্মেলনের প্রতিপাদ্য- ‘এশিয়া ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড: টুওয়ার্ডস আ শেয়ারড ফিউচার’।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, মানুষ আত্মঘাতী অর্থনৈতিক মূল্যবোধকে ধারণ করে চলা অব্যাহত রেখেছে। এ কারণে মানব সভ্যতা ঝুঁকিতে পড়েছে।

তিনি বলেন, আধিপত্যশীল অর্থনৈতিক মডেল সীমাহীন ভোগের ওপর নির্ভরশীল এবং প্রবৃদ্ধির নামে তা সম্পদের অতিরিক্ত উত্তোলন ও পরিবেশগত অবক্ষয়কে ন্যায্যতা দেয়।

জলবায়ু সংকট মানবতার জন্য অস্তিত্বগত হুমকি হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু দুর্যোগজনিত অর্থনৈতিক ক্ষতি ইতোমধ্যে বিশাল আকার ধারণ করেছে, যা প্রায় সাড়ে ছয় হাজার কোটি মার্কিন ডলারের সমতুল্য।

তিনি বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সম্পদ ব্যবহার করে দুর্যোগ মোকাবিলা করতে বাধ্য করা হচ্ছে, যা উৎপাদনশীল খাতে বিনিয়োগ সীমিত করে দিচ্ছে।

অধ্যাপক ইউনূস বলেন, আমাদের নতুন, অতিরিক্ত, সহজলভ্য, বেসরকারি উন্নয়ন সহযোগিতা, ঋণ-সৃষ্টিকারী নয় এমন, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন প্রয়োজন, যা অভিযোজন ও প্রশমনের মধ্যে ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত করে।

সম্মেলনে প্রধান উপদেষ্টা জীবন রক্ষাকারী ওষুধ ও প্রযুক্তির সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারি আমাদের জন্য একটি সতর্কবার্তা ছিল, যা বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থায় বিদ্যমান গভীর বৈষম্যগুলো আমাদের সামনে তুলে ধরেছে। বৈশ্বিক মহামারি চুক্তির চলমান আলোচনায় এশিয়ার ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া উচিত।

প্রযুক্তিগত অগ্রগতির কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, তথ্য-চালিত প্রযুক্তি, রোবটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি ক্রমশ বিশ্বকে ভিন্ন একটি রূপ দিচ্ছে।

তিনি উল্লেখ করেন, উন্নত বিশ্বের তুলনায় এশিয়ার কম সক্ষমতা, সামর্থ্য ও সম্পদ স্থানান্তর ডিজিটাল বৈষম্যকে আরও বিস্তৃত করতে পারে।

তথ্যের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টিকে গভীর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যদি দায়িত্বজ্ঞানহীনভাবে প্রযুক্তি বিকশিত হয়, তাহলে তা অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, এশিয়াকে অবশ্যই ডিজিটাল বৈষম্য দূর করতে হবে এবং প্রযুক্তি, উদ্ভাবন ও ইনকিউবেশনে আঞ্চলিক সক্ষমতা তৈরি করতে হবে।

সম্পর্কিত খবর