সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

সিংড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিংড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কুমিড়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার।


আদালত সূত্র জানায়, উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের উপর-কুমিড়া মৌজায় ২ দশমিক ৮৬ একর সরকারি ১ নম্বর খাস পুকুরের মধ্যে তিন শতক জায়গা দখল করে দু-তলার ভিত্তি দিয়ে পাকাবাড়ি নির্মাণ করছিলেন মো. সাহিনুর ইসলাম। বিষয়টি জানার পর সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।

সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার বলেন, উপজেলার কুমিড়া গ্রামে একজন ব্যক্তি সরকারি পুকুর দখল করে বাড়ি নির্মাণ করছিলেন। বিষয়টি জানার পর সেখানে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর