সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নে টিসিবি'র পণ্য সামগ্রী বিতরণ

নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নে টিসিবি'র পণ্য সামগ্রী বিতরণ

নওগাঁর নিয়ামতপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ভাবিচা ইউনিয়নের ১,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের স্মার্ট কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়। এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডের ২হাজার ৩৫৯জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পর্যায়ক্রমে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হবে বলে জানা গেছে । 

৫৪০ টাকার এসব প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল এবং ৫ কেজি চাল রয়েছে । বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি'র এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।

৩ নং ভাবিচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পারিষদের প্রশাসনিক কর্মকর্তা কেরামতুল্যা,ইউপি সদস্য রুহুল আমিন,নূরুজ্জামান,সমশের আলী,সেফাল চন্দ্র মন্ডল,মেহেদী মামুন,আঞ্জুয়ারা এবং চাঁনভানু প্রমূখ। 

সম্পর্কিত খবর