সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

চেয়ারম্যানের ইন্ধনে প্রকৌশলীকে ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মানববন্ধন

চেয়ারম্যানের ইন্ধনে প্রকৌশলীকে ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মানববন্ধন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালকের চেয়ার দখল করায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের একাংশকে মাঠে নামিয়েছেন চেয়ারম্যান ড. আসাদুজ্জামান।  তারা বুধবার দুপুরে মানববন্ধন করেছেন বিএমডিএ কার্যালয়ের সামনে। পরে পুলিশ আসলে তারা চলে যায়।

রবিবার রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালককে (ইডি) তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম খান ও কর্মচারীদের একটি গ্রুপ নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে জোর করে তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেন। এরপর ওই চেয়ারে বসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান।

এ ঘটনার পর মঙ্গলবার মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠায় কৃষি মন্ত্রণালয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমশের আলী, নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা, নির্বাহী প্রকৌশলী ও চেয়রাম্যানের ব্যক্তিগত কর্মকর্তা তরিকুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান,  সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।

সম্পর্কিত খবর