সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

রাজশাহীতে শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাই নিহত

রাজশাহীতে শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাই নিহত

রাজশাহীতে শ্যালকের হাসুয়ার কোপে রুহুল আমিন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিনের বাবার নাম নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি মাপজোখের সময় রুহুল আমিন ও তার শ্যালক মো. মিন্টুর মারামারি শুরু হয়। একপর্যায়ে হাসুয়া দিয়ে দুলাভাই রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করেন শ্যালক মিন্টু।

এতে রুহুল আমিন গুরুত্বর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ‘আমি একটা মিটিংয়ে ছিলাম। এখনই ঘটনা শুনলাম। শুনেই আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।’

সম্পর্কিত খবর