সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

যশোরের শার্শার মাদক ব্যবসায়ী তারেকের ৫ বছর কারাদণ্ড

যশোরের শার্শার মাদক ব্যবসায়ী তারেকের ৫ বছর কারাদণ্ড

ইয়াবার মামলায় শার্শার মাদক ব্যবসায়ী তারেক দত্তরীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার১৬মার্চ  বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তারেক দত্তরী শার্শার সমন্ধকাটি গ্রামের মৃত দাউদ দত্তরীর ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৮ নভেম্বর বিকেলে শার্শা থানা পুলিশ জামতলা বাজারে অভিযান চালিয়ে জনৈক বাবু মন্ডলের মুরগির দোকানের সামনে থেকে তারেক দত্তরীকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় এসআই আনোয়ারুল আজিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ আসামি তারেক দত্তরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তারেক দত্তরী কারাগারে আটক আছে।#


সম্পর্কিত খবর