সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

মোরেলগঞ্জে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৭ মার্চ ) বিকালে ঢালাই ব্রীজ সংলগ্ন তুবা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল হক বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, অধ্যাপক এম.এ আউয়াল, মোরেলগঞ্জ পৌর বিএনপির নেতা সাইফুল আমিন কিসলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহসান ফকির, যুগ্ম আহ্বায়ক সামাদ হোসেন ফকির, কৃষকদলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিকসহ আরও অনেকে।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডা. এস.এম মারুফ হোসাইন, যিনি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও পল্লী চিকিৎসকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. মোঃ রমিজ উদ্দিন শেখ।দোয়া ও ইফতার মাহফিলে অতিথিরা দেশের সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে অংশ নেন।

সম্পর্কিত খবর