সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

সৎ ও সাহসী সাংবাদিকরা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন : কাজী খায়রুজ্জামান শিপন

সৎ ও সাহসী সাংবাদিকরা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন : কাজী খায়রুজ্জামান শিপন

বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের উদ্যোগে ইফতার মাহফিলে মোরেলগঞ্জ ও শরণখোলার দুই উপজেলার  কর্মরত সকল সাংবাদিকদের বসেছে এক মিলন মেলা। 

গতকালবিকেলে বিএনপি নেতার নিজ বাস ভবনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। 

উপজেলা বিএনপি আহবায়ক মো. শহিদুল হক বাবুল-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম, শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মোহাম্মাদ আলী, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক রেজা , পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রমুখ।  

প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন বলেন,  সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্যায় ও অনিয়ম তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান তার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।সমাজের দর্পণ সাংবাদিকরাই সমাজে পরিবর্তন আনতে পারে। সে ক্ষেত্রে প্রকৃত সাংবাদিকরা ঐকব্যদ্ধ হয়ে এক ছাদের নিচে সকলকে অবস্থান নিতে হবে।  সাংবাদিকদের মধ্যে কোন বিভেদ নয় আগামি দিনগুলো রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।#

সম্পর্কিত খবর