সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।


শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার কস্তুরিপাড়া সিংনা আঞ্চলিক সড়কে ও রাত ৮টার দিকে জোকারচর বালুরঘাটে এ পৃথক দুর্ঘটনা ঘটে।


নিহত দুজনের মধ্যে একজন কিশোর। তার নাম লিটন (১৪)। সে একই উপজেলার কুটুরিয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। অন্যদের নাম জানা যায়নি।


কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম জানান, বিকেলে কস্তুরিপাড়া সিংনা নোয়াবাড়ী আঞ্চলিক সড়কে বালুভর্তি চলন্ত একটি ট্রাকের ওপর থেকে পড়ে যান শ্রমিক লিটন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এদিকে কালিহাতীর জোকারচর বালুর ঘাটে ট্রাকচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সম্পর্কিত খবর