সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

তানোর প্রেসক্লাবের সাথে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির মতবিনিময়

তানোর প্রেসক্লাবের সাথে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির মতবিনিময়

তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল-এর সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক সুরুজ আলী, সদস্য মিশাল মণ্ডল, মশিউর রহমান ও বখতিয়ার শাহরিয়ার লিয়ন। এ সময় তানোর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন-ও উপস্থিত ছিলেন।

এই মতবিনিময় সভায় পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ দৃঢ়ভাবে অঙ্গীকার করেন যে, তারা পেশাদার সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সবসময় পাশে থাকবেন এবং সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় একযোগে কাজ করবেন।

তানোর প্রেসক্লাবের পক্ষ থেকেও এই উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশ্বাস দেওয়া হয়।

সম্পর্কিত খবর