সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

রাজশাহীতে নারীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত আটক, গ্রেপ্তার নওগাঁয়

রাজশাহীতে নারীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত আটক, গ্রেপ্তার নওগাঁয়

রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশায় এক নারীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত মো. রানাকে (৪২) নওগাঁ থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাকে আটক করে।


বুধবার (১২ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রানাকে নওগাঁ থেকে আটক করে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে ভিক্টিম বাদি হয়ে রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। 


জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এক নারীকে হেনস্তা করেন রানা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তকে আটকের দাবি ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।


গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে যে রানা নওগাঁয় অবস্থান করছে। এরপর রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রানা রাজশাহী নগরীর কেশবপুর এলাকার বাসিন্দা।

সম্পর্কিত খবর