সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহীতে যাকাতের টাকা পেল ১১৫ হতদরিদ্র

রাজশাহীতে যাকাতের টাকা পেল ১১৫ হতদরিদ্র

রাজশাহী জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে যাকাতের চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় আলোচনা সভায় যাকাতের চেক বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ১১৫ জন হতদরিদ্র মানুষের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ তাদের হাতে চেক তুলে দেন।

জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুর রাজ্জাক এবং অর্থ, হিসাব ও যাকাত বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, সরকারি যাকাত বোর্ডের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন।

সম্পর্কিত খবর