সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / বিশ্ব
বিশ্ব

মঙ্গলের উপগ্রহে অভিযান চালাতে জাপানের প্রস্তুতি

মঙ্গলের উপগ্রহে অভিযান চালাতে জাপানের প্রস্তুতি

সৌরজগতের সৃষ্টি ও পৃথিবীতে প্রাণের উৎপত্তির রহস্য উন্মোচনে সহায়ক হতে পারে এমন নমুনা সংগ্রহের জন্য মঙ্গলের উপগ্রহে অভিযান চালাতে প্রস্তুত জাপানি বিজ্ঞানীরা। তবে প্রতিদ্বন্দ্বী চীনের একটি অভিযান তার আগেই নমুনা নিয়ে পৃথিবীতে ফিরতে পারে।


জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


আগামী কয়েক মাসের মধ্যে তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের কথা রয়েছে মনুষ্যবিহীন ‘মার্শিয়ান মুনস এক্সপ্লোরেশন’ বা এমএমএক্সের। এই অভিযান ভবিষ্যতে মানুষকে মঙ্গলে পাঠানোর পথও তৈরি করতে পারে।


গত বৃহস্পতিবার গণমাধ্যমের সামনে মহাকাশযানটি উন্মোচন করা হয়। এটি প্রায় তিন বছর মঙ্গলের কক্ষপথে অবস্থান করবে। এ সময় মঙ্গলের উপগ্রহ ফোবোসে অবতরণের চেষ্টা করবে।


মহাকাশযানটি ফোবোসের পৃষ্ঠ থেকে অন্তত ১০ গ্রাম উপাদান সংগ্রহ করবে। একই সময়ে ফরাসি নামের কমিক চরিত্র অ্যাস্টেরিক্সের কুকুরের নাম অনুসারে ‘আইডেফিক্স’ নামের রোভারটি উপগ্রহটির পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে।


মহাকাশযানটি মঙ্গলের অপর উপগ্রহ ডেইমোসও পর্যবেক্ষণ করবে। তবে সেখানে অবতরণ করবে না। এরপর একটি ফেরত ক্যাপসুল পৃথিবীর উদ্দেশে রওনা হবে এবং প্রায় ২০৩১ সালে অস্ট্রেলিয়ায় অবতরণ করবে।


মিতসুবিশি ইলেকট্রিকের প্রকৌশলী আকিনারি উয়েহারা জানান, জাপানের মনুষ্যবিহীন স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম) বা ‘মুন স্নাইপার’ ২০২৪ সালে পৃথিবীর চাঁদে অবতরণের পর কাত হয়ে পড়ে। তবে সেটি তথ্য পাঠাতে সক্ষম হয় এবং চাঁদের দুই সপ্তাহব্যাপী কয়েকটি রাতও টিকে থাকে।


মহাকাশ থেকে নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনারও অভিজ্ঞতা রয়েছে জাপানের। ২০২০ সালে জাক্সার মনুষ্যবিহীন হায়াবুসা-২ পৃথিবী থেকে কয়েকশ কোটি কিলোমিটার দূরের একটি গ্রহাণু থেকে সংগ্রহ করা ৫.৪ গ্রাম পাথর ও ধুলার নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনে।

সম্পর্কিত খবর