সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

কুড়িগ্রামে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ঈদ উপহার বিতরণ

কুড়িগ্রামে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা জনগণের সেবায় নিয়োজিত আছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ এক নতুন ভোরে পদার্পণ করেছে। পবিত্র এই ঈদের খুশিতে কেউ যেন পিছিয়ে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"

​অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে স্থানীয় কয়েকশ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

​এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জেলা পরিষদ প্রশাসকের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং জনকল্যাণে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সম্পর্কিত খবর