সর্বশেষ
গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আরএমপির রাজপাড়া থানার উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু সংবেদনশীল, আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়িসহ ২টি যানবাহন জব্দ করেছে বিজিবি ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ার টর্চার সেলে! মনোহরগঞ্জের ৬ যুবক জিম্মি, মুক্তিপণ দাবি দেড় কোটি টাকা ডেঙ্গুর থাবা: আরও ৯৪ জন হাসপাতালে, জুলাই মাসেই ১৪ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৮০ তরুণ উদ্যোক্তাদের জন্য মেটানোজের ৫ লক্ষ টাকার 'ডিজিটাল স্টার্টআপ সাপোর্ট' ঘোষণা
প্রচ্ছদ / জাতীয়
জাতীয়

অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক প্রচেষ্টায় জোর সমর্থন দেবে যুক্তরাষ্ট্র

অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক প্রচেষ্টায় জোর সমর্থন দেবে যুক্তরাষ্ট্র

অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক প্রচেষ্টার প্রতি জোর সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এ বার্তা দেন।

 

রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

বৈঠকের বিষয়ে ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বার্থ ভাগাভাগি ও অগ্রাধিকার নিয়ে আলোচনার জন্য নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন।

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন দুদেশের মধ্যে দৃঢ় অংশীদারিত্ব এবং বাংলাদেশের জনগণের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক পথ নির্ধারণে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রতি সমর্থনে জোর দেন।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ঢাকায় আসেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

সম্পর্কিত খবর