সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের দোয়া ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের দোয়া ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 




শনিবার (১৪ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ ডা. আ আ মো মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে  চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। 




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ, জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান এবং চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন-৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। 




এছাড়াও উপস্থিত ছিলেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, নবাব অটো মিলের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, চেম্বারের সকল পরিচালক, সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।




অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ  নিউমার্কেট মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাশির। এসময়  চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রয়াত দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




ইফতার মাহফিলে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর