সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

শার্শা উপজেলায় সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক

শার্শা উপজেলায়  সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক

যশোরের শার্শা উপজেলায় কায়বা সীমান্ত এলাকা থেকে ৫০০ টাকার ৮৬টি জাল নোটসহ হাসানুজ্জামান (৩০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।


সোমবার সকালে তাকে আটক করা হয়। আটক হাসানুজ্জামান শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে হাসানুজ্জামানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৮৬টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। 


বিজিবি‘র অধিনায়ক আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এবং আটক আসামীকে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। 

সম্পর্কিত খবর