প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে এমপি ড. হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা

ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে এমপি ড. হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নির্বাচনী এলাকায়  অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকদের প্রতি কড়া বার্তা দিয়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।


বুধবার (৪ মার্চ) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।


স্ট্যাটাসে তিনি বলেন, ঈদকে সামনে রেখে বিভাগীয় ও জেলা শহর থেকে প্রিয়জনেরা আনন্দ ভাগাভাগি করতে কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় ফিরবেন। এ সময় অনেক পরিবহন চালক অতিরিক্ত ভাড়া আদায় করলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।


তিনি সম্মানিত সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকদের প্রতি নির্ধারিত ও ন্যায্য ভাড়া গ্রহণ করার অনুরোধ জানান।


তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত এবং এ আনন্দ যেন কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার কারণে ম্লান না হয়।


এমপি হিলালী বলেন, মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাত্রীদের সহযোগিতা করতে হবে। আসন্ন ঈদকে ঘিরে সবাই মিলে ন্যায্যতা ও সহমর্মিতার মাধ্যমে সুন্দর ও স্বস্তির পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি।


এদিকে এ স্ট্যাটাসের পর নেটিজেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশংসায় ভাসছেন এমপি হিলালী।

সম্পর্কিত খবর