সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

কক্সবাজার : স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ কভারেজে সাংবাদিকদের ওপর হামলা

কক্সবাজার : স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ কভারেজে সাংবাদিকদের ওপর হামলা

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, যুবদল নেতা আমির আলী সাংবাদিকের  হামলা চালায়।

রবিবার (৮ মার্চ) কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও ছবি ধারণ করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ করে যুবদল নেতা আমির আলীর সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলার সময় কয়েকজন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং তাদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে ভুক্তভোগীরা জানান। এতে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, তারা কেবল পেশাগত দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিলেন। কিন্তু বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালানো হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

এ যুবদল নেতা আমির আলীর জন্য আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর