সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

‎‎বগুড়ার ধুনটে মানসিক ভারসাম্যহীন নাতির লাঠির আঘাতে সঞ্জব আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তাকে লাঠি দিয়ে আঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


এ ঘটনায় শুক্রবার (৬ মার্চ) সকালে নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ‎নিহত সঞ্জব আলী ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত সুলতান মাহমুদ (৩৫) একই গ্রামের হোসেন আলীর ছেলে এবং নিহতের প্রতিবেশী নাতি।


‎মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও পুরোপুরি সুস্থ করতে পারেননি। মাঝে মাঝে তার আচরণ স্বাভাবিক থাকলেও মানসিক উত্তেজনা বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে শিকল দিয়ে বেঁধে রাখতেন।


‎বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ করে তার মানসিক অস্থিরতা বেড়ে যায়। ওইদিন সকালে সঞ্জব আলী বাড়ি থেকে কৃষিকাজের উদ্দেশ্যে ফসলি মাঠে যাচ্ছিলেন। পথে সুলতান মাহমুদের বাড়ির সামনে পৌঁছালে তিনি উত্তেজিত হয়ে লাঠি দিয়ে সঞ্জব আলীর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।


‎এব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রামবাসী অভিযুক্ত সুলতান মাহমুদকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর