সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / ধর্ম
ধর্ম

বাউফলে শতবর্ষী মন্দিরে হামলা; প্রতিমা ভাঙচুর

বাউফলে শতবর্ষী মন্দিরে হামলা; প্রতিমা ভাঙচুর

পটুয়াখালীর বাউফল উপজেলায় রাতের আঁধারে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়লেও স্থানীয়রা সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়েছেন।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবনসাহার কাছারি এলাকায় অবস্থিত মন্দিরে এ হামলার ঘটনা ঘটে।


কী ঘটেছে


মন্দির কর্তৃপক্ষ জানায়, একদল দুর্বৃত্ত রাতের আঁধারে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর চালায়। এতে মন্দিরের একটি কালী প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়দের দাবি, এলাকায় হিন্দু-মুসলিমদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বহিরাগত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।


প্রশাসনের পদক্ষেপ


ঘটনার খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন,


“আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীমূর্তি ভাঙা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


পুলিশ আরও জানায়, সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক পরীক্ষা চালাবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্থানীয়দের প্রতিক্রিয়া


বাউফল পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অতুল পালসহ বিভিন্ন নেতাকর্মী ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বলেন,

সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে। দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


স্থানীয়রা শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত খবর