সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

ইসলামি আন্দোলন বাংলাদেশ দেশের একমাত্র ইসলামী দল

ইসলামি আন্দোলন বাংলাদেশ দেশের একমাত্র ইসলামী দল

পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাতপাখা প্রতীকের প্রার্থী মালেক আনোয়ারীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় বাউফল পাবলিক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দাঁড়িপাল্লা ও ধানের শীষ কোনো ইসলামিক দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল, যারা ইসলাম ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, বাউফল আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিব আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন।

সম্পর্কিত খবর