সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

রাজশাহী-২ আসনে বিএনপি'র প্রার্থীর পক্ষে ৩নং ওয়ার্ড বিএনপি'র গণসংযোগ

রাজশাহী-২ আসনে বিএনপি'র প্রার্থীর পক্ষে ৩নং ওয়ার্ড বিএনপি'র গণসংযোগ

রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু'র পক্ষে ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ধানের শীষের গণসংযোগ করেছে ৩নং ওয়ার্ড বিএনপি। 



এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত)  মো:শরিফুল ইসলাম জনি। 


জনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নিতে পারবে। নির্বাচিত হলে রাজশাহী-২ আসনের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ সালমগীর হোসেন, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি ওয়াজির আলী উজির, ৩নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ শামিম হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মো: আবুল ক্বালাম আজাদ ক্বালাম, যুগ্ম-সম্পাদক সৈয়দ রাশেল নান্টু, যুগ্ম-সম্পাদক রাজন আলী, সহ-সভাপতি মোঃ আশরাফ, যুবদল নেতা ফিরোজ,পলাশ,স্বেচ্ছাসেবকদলের নেতা ওয়াসিম, মেরাজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগ শতশত মহিলাদলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। গণসংযোগ দাশপুকুর বাইপাশ মোড় থেকে শুরু হয়ে ঘোষমাহাল হয়ে নিমতলার মোড় হয়ে ডিঙ্গাডোবা বাইপাশ হয়ে দাশপুকুর মোড়ে এসে শেষ হয়।

সম্পর্কিত খবর