সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

ঈগলের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ রাজশাহী-২ আসনের প্রার্থীর

ঈগলের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ রাজশাহী-২ আসনের প্রার্থীর

রাজশাহী-২ (সদর) আসনে এবি পার্টি মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান তার নির্বাচনী ফেস্টুন ছেঁড়া ও নষ্ট করার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন।


বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নগরীর পঞ্চপট্টি মোড়ে রাস্তার পাশে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।


সাঈদ নোমান বলেন, নগরীতে অন্যান্য প্রার্থীদের ফেস্টুন অক্ষত থাকলেও তার ঈগল প্রতীকের ফেস্টুনগুলো পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে অথবা ব্লেড দিয়ে কেটে নষ্ট করা হচ্ছে। তিনি জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


তিনি আরও বলেন, “আমার ঈগল প্রতীককে নিয়ে কিসের এত ভয়, তা আমি বুঝতে পারছি না। হয়তো তারা আশঙ্কা করছে, ব্যালটের মাধ্যমে জনগণ তাদের নোংরা রাজনীতির জবাব দেবে।”


প্রার্থীর দাবি, এখন পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে তার ঈগল প্রতীকের অন্তত ১৫ থেকে ২০টি ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ নোমান জানান, বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দাখিল করবেন।

সম্পর্কিত খবর