সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

সীমান্তে কড়া পাহারা: সাতক্ষীরায় বিপুল অংকের ভারতীয় পণ্য উদ্ধার

সীমান্তে কড়া পাহারা: সাতক্ষীরায় বিপুল অংকের ভারতীয় পণ্য উদ্ধার

জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও ওষুধ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 


আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার মাদরা, চান্দুড়িয়া, কালিয়ানী ও বৈকারী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 


বিজিবি সূত্রে জানা যায় জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার আনারস বাগান নামক ভারতীয় শাড়ি ও চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাঁদপুর শালবাগান নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। 


এছাড়া, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার খৈলতলী নামক স্থান হতে এবং বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার নতুন গ্রাম নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।  জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ ৮০ হাজার টাকা।


বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর