সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

মুসাব্বির হত্যার প্রতিবাদে রাজশাহীতে উত্তাল সেচ্ছাসেবক দল

খুনিদের দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মুসাব্বির হত্যার প্রতিবাদে রাজশাহীতে উত্তাল সেচ্ছাসেবক দল

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।




শনিবার(১০ জানুয়ারি ) বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ি এলাকা থেকে শুরু হয়ে সাহেব বাজার হয়ে বাটার মোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।




বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। তিনি বলেন,আজিজুর রহমান মুসাব্বির ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে স্বেচ্ছাসেবক দল রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।




প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি। তিনি বলেন,বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা ও নির্যাতন চালানো হচ্ছে। মুসাব্বির হত্যাকাণ্ড তারই একটি নির্মম উদাহরণ। আমরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।




বিশেষ বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ। তিনি বলেন,এই হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে আইনের শাসন ভেঙে পড়েছে। যদি দ্রুত বিচার নিশ্চিত না হয়, তাহলে রাজশাহী থেকে ঢাকাসহ সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের ৮টি থানার আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কবৃন্দসহ মহানগরের ৩৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর