সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / জাতীয়
জাতীয়

সাংবাদিকদের অসহযোগিতার জন্য ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

সাংবাদিকদের অসহযোগিতার জন্য ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

পুলিশ সর্বদা সাংবাদিকদের সহযোগিতা করতে বদ্ধপরিকর এবং কোথাও ঘাটতি থাকলে তা সংশোধন করা হবে। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের পুলিশ সহযোগিতা না করার অভিযোগের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

 ‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনার এ কথা বলেন।

‎

‎অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেন, পল্লবীতে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন ডিউটি অফিসার গণমাধ্যমকর্মীদের ‘ইগনোর’ করেছেন। কমিশনার এ বিষয়ে বলেন, ‘উনি কী বলেছেন সেটা বড় কথা নয়। আমার একজন অফিসার বিস্ফোরণে আহত হয়েছেন, এটাই বড় কথা। আপনারা এ খবর প্রকাশ করুন এবং অনুরোধ করুন এ ধরনের হামলা বন্ধ করা হোক।‘

‎

‎এছাড়াও উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করে বলেন, বিভিন্ন ঘটনায় পুলিশের ডিসি, এডিসি, ওসি পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। জবাবে ডিএমপি কমিশনার বলেন, যদি এমনটা হয়ে থাকে, আই অ্যাম সরি। আপনারা ডিসি মিডিয়ার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা প্রতিটি সাংবাদিককে সহযোগিতা করবো। 

‎

‎ডিএমপি কমিশনার বলেন, আমরা ঢাকাবাসীকে শান্তিতে রাখতে চাই। তাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইন প্রয়োগ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। কেউ যদি অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে, তাকে আইনের পথেই মোকাবিলা করা হবে।

সম্পর্কিত খবর