সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / বিনোদন
বিনোদন

সন্তানের ছবি প্রকাশ করলেন পরিণীতি চোপড়া, জানালেন নাম

সন্তানের ছবি প্রকাশ করলেন পরিণীতি চোপড়া, জানালেন নাম

গেল ২০ অক্টোবর নিজের প্রথম সন্তানের আগমনের খবর জানান বলিউড তারকা পরিণীতি চোপড়া। এবার প্রকাশ করলেন সন্তানের ছবি। সেইসঙ্গে জানালেন ছেলের নাম। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


আজ বুধবার তারকা-দম্পতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে নবজাতকের প্রথম ঝলক প্রকাশ করেন। তারা জানান তার নাম নীর। যৌথ ক্যাপশনে লেখেন, ‘জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম— তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’—শুদ্ধ, পবিত্র, অনন্ত।’


এদিকে শুরু থেকেই অনুরাগীরা মুখিয়ে ছিলেন পরিণীতিপুত্রের মুখ দেখতে। নাম প্রকাশ যেন তাদের জন্য বাড়তি পাওনা। ফলে আনন্দ যেন ধরছে না। মন্তব্যের ঘরে শুভকামনা জানাচ্ছেন তারা।


এর আগে সন্তান আগমনের খবর দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। এখন আমাদের হৃদয় আরও পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরের ছিলাম, আর এখন আমাদের দু'জনের সবকিছুই আছে।’



রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পরিণীতির। ২০২৩ সালের ১৩ মে ধুমধাম করে বাগদান সারেন তারা। সে বছরের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধেন তারা। বেশ রাজকীয় আয়োজন ছিল রাঘব-পরিণীতির বিয়েতে। বিনোদন ও রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্যদের উপস্থিতিতে চার হাত এক হয় তাদের। 

সম্পর্কিত খবর