সর্বশেষ
গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আরএমপির রাজপাড়া থানার উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু সংবেদনশীল, আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়িসহ ২টি যানবাহন জব্দ করেছে বিজিবি ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ার টর্চার সেলে! মনোহরগঞ্জের ৬ যুবক জিম্মি, মুক্তিপণ দাবি দেড় কোটি টাকা ডেঙ্গুর থাবা: আরও ৯৪ জন হাসপাতালে, জুলাই মাসেই ১৪ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৮০ তরুণ উদ্যোক্তাদের জন্য মেটানোজের ৫ লক্ষ টাকার 'ডিজিটাল স্টার্টআপ সাপোর্ট' ঘোষণা
প্রচ্ছদ / জাতীয়
জাতীয়

গ্রেফতার-আত্মসমর্পণ না করলে আসামির আপিলের সুযোগ নেই

গ্রেফতার-আত্মসমর্পণ না করলে আসামির আপিলের সুযোগ নেই

চব্বিশের গণঅভ্যুত্থানে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সুযোগ রয়েছে তাদের। তবে এজন্য তাদের গ্রেফতার বা আত্মসমর্পণ করতে হবে।


রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও মামলায় আসামি পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন এ কথা জানিয়েছেন।


আজ সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে। এ রায় বিটিভিসহ বিভিন্ন মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।


রায়ের পর ব্রিফিংয়ে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন এই রায়ের বিরুদ্ধে আপিল প্রসঙ্গে বলেন, আমার পক্ষে এ মামলায় আপিল করার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা সারেন্ডার করবেন অথবা অন্য কোনোভাবে গ্রেফতার হবেন। এর আগ পর্যন্ত আপিলে যাওয়ার কোনো সুযোগ নেই।


এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর কোথাও পলাতক বা দণ্ডিত আসামি গ্রেফতার আত্মসমর্পণ ছাড়া আপিলের সুযোগ নেই।

সম্পর্কিত খবর