সর্বশেষ
গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আরএমপির রাজপাড়া থানার উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু সংবেদনশীল, আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়িসহ ২টি যানবাহন জব্দ করেছে বিজিবি ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ার টর্চার সেলে! মনোহরগঞ্জের ৬ যুবক জিম্মি, মুক্তিপণ দাবি দেড় কোটি টাকা ডেঙ্গুর থাবা: আরও ৯৪ জন হাসপাতালে, জুলাই মাসেই ১৪ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৮০ তরুণ উদ্যোক্তাদের জন্য মেটানোজের ৫ লক্ষ টাকার 'ডিজিটাল স্টার্টআপ সাপোর্ট' ঘোষণা
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৭

রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৭

রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে আওয়ামী লীগের কর্মীসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার রাতে মহনগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 


আজ সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 


গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ কর্মী হলেন, মতিহার থানার চরশাদ বাড়ীয়া এলাকার মৃত তছের আলীর ছেলে আলাল উদ্দিন শেখ (৪৬)। গ্রেপ্তারকৃত চাঁদাবাজ হলেন, নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কালুমিস্ত্রির মোড় এলাকার সত্যাজিত বাগচীর ছেলে প্রত্যয়জিত বাগচী বোবাই (২৯)।


এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৮ জন, মাদক মামলার ২ জন এবং অন্যান্য মামলার আসামি ৫ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

সম্পর্কিত খবর