সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

রাজশাহীতে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশা। সোমবার ভোর থেকেই শহর ও উপজেলা জুড়ে ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল চারপাশ। শীতের আগমনী ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতির রূপ, কুয়াশায় ঢাকা সকাল জানিয়ে দিচ্ছে শীত আসন্ন।

ভোরের আলো ফুটলেও মহাসড়কে যানবাহনগুলোকে চলতে দেখা যায় হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ভেদ করে গন্তব্যের পথে ছুটছে মানুষ। শহরের আশপাশের মাঠে দেখা গেছে শিশিরভেজা ঘাসে খেলায় মত্ত শিশুদের। প্রকৃতির স্নিগ্ধতায় মুখর সকাল যেন এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে দিয়েছে।

মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু আর ধূসর আকাশে সূর্যের টিপটিপ আলো মিলেমিশে সৃষ্টি করেছে মনোমুগ্ধকর দৃশ্য। স্থানীয়রা বলছেন, আজকের এই সকালেই প্রথমবার সত্যিকারের শীতের ছোঁয়া টের পেলাম। আজকের এই প্রথম কুয়াশাময় সকাল যেন জানিয়ে দিচ্ছে আসছে শীত, আসছে স্নিগ্ধতার মৌসুম।

শীতের আগমনী ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতির রূপ, কুয়াশায় ঢাকা সকাল জানিয়ে দিচ্ছে শীত আসন্ন।

সোমবার ভোর থেকেই শহর ও উপজেলা জুড়ে ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল চারপাশ।

ভোরের আলো ফুটলেও মহাসড়কে যানবাহনগুলোকে চলতে দেখা যায় হেডলাইট জ্বালিয়ে।

প্রকৃতির স্নিগ্ধতায় মুখর সকাল যেন এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে দিয়েছে।

সম্পর্কিত খবর