সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ

নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ

যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায়  বাইক চালকের মৃত্যু হয়েছে।


রোববার দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন। নিহত আপন হোসেন (২১) শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।


তিনি বলেন, আপন মোটরসাইকেলে করে শার্শার পোতাপাড়া নানা বাড়ি যাচ্ছিলেন। লাউতাড়া মোড়ে পৌছালে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়। এসময় আপন মারাত্মক ভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসাপাতালে পাঠায়। সেখান থেকে আপনকে ঢাকায় রেফার করা হলে ঢাকা পৌছানোর আগেই সন্ধ্যার দিকে সে মারা যায়।


শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তারা থানায় মামলা করেনি। মামলা করতে তারা অনাগ্রহী। মরদেহ তাদের হেফাজতে রয়েছে। মামলা করতে চাইলে অবশ্যই আমরা সব রকম সহযোগিতা করবো।

সম্পর্কিত খবর