সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের নজরে এলে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ০৮:৪৫ ঘটিকার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালের বড় পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কুষ্টিয়া মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের তদন্তে পরবর্তীতে নিহত নারীর পরিচয় নিশ্চিত হয়। নিহতের নাম অনন্যা ইসলাম সুমি ওরফে জুথি (৩৩)। তাঁর পিতার নাম মৃত নুরুল ইসলাম বাচ্চু। তিনি কুষ্টিয়া শহরের পিয়ারাতলা লুৎফুল হক লেন এলাকার ২১/১ নম্বর বাড়ির বাসিন্দা ছিলেন। কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এসময় একটি বাটন মোবাইল ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

ওসি (তদন্ত) আরও বলেন, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে আমরা সব দিক বিবেচনা করে তদন্ত করছি। এই মৃত্যু কোনো দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পরই নিশ্চিত হওয়া যাবে। আমরা দ্রুত রহস্য উদঘাটনের চেষ্টা করছি। মরদেহ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুরহস্যের কিনারা হবে বলে আশা করছে পুলিশ।

সম্পর্কিত খবর