সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নাটোরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

নাটোরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

নাটোরের বড়াইগ্রামে বাস ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত অবস্থায় অটোরিকশার দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।




সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গুনাইহাঁটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।


হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বনপাড়া বাজার থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মানিকপুর ছাতনীগাছা এলাকায় যাচ্ছিলো। এসময় পথে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাঁটি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিকশা থাকা তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল এসে গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।




বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এবং গুরুতর আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর