প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

তুমি কত সুন্দর

তুমি কত সুন্দর

তুমি অপরুপ তুমি সুহাসিনী মায়াবী তোমার অবয়ব চাহনী।

তোমার দুটি আঁখির পলক রাতের আঁধারে জোনাকির ঝলক।

তোমার দীর্ঘ কালো কেশে মন যায় স্বপ্নের জগতে মিশে। 

অবলীলায় তোমার হাঁটনে চলনে ঝংকার বাজে মনের দুয়ারে। 

তোমার সুশ্রী হাসি দেখে নয়নে  শত কৌতুহল ভেসে উঠে মনে।

তোমার এ অপরুপ সৌন্দর্য দর্শনে অদৃশ্য পরীরাও হিংসে করে মনে। 

আঁধার রাতে মেঘের কোলে জোস্নার আলোয় যায় সব ভুলে।

দিনের আলোতে দেখিয়া তোমাকে রাতের সৌন্দর্য থাকেনা স্মৃতিতে।

দেখে তোমাকে পড়েনা দৃষ্টি তুমি বিধাতার নিদারুণ সৃষ্টি।

তুমি কত সুন্দর জানে এ অন্তর এ মন চায় তোমায় তাই যুগান্তর।



কবি পরিচিতি : এ বি বাসু বাবু ১৯৮৯ সালের ১২ই জুন নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন করমদোশী গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ সালে নিজ এলাকায় অবস্হিত দোবিলা উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে (স্কুলের ১ম স্হান নিয়ে) এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি কৃতিত্বের সাথে বিএসএস ও এলএলবি ডিগ্রী সম্পন্ন করেন। তিনি ছোটবেলা হতেই সৃষ্টিশীল প্রকৃতির। তিনি কবিতার পাশাপাশি উপন্যাসও লিখেন। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো "ভালোবাসলেই ভালোবাসা হয়না"। কর্মজীবনে তিনি সামরিক বাহিনীর একজন সদস্য।



সম্পর্কিত খবর