সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / জাতীয়
জাতীয়

আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু

আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শিগগিরই শুরু করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার (৫ অক্টোবর) তিনি বলেন, এটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে করা হচ্ছে। অভিযোগটি ইতোমধ্যেই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল দায়ের করেছে।

তিনি আরও বলেন, “আমরা এখন অভিযোগ যাচাই-বাছাই করছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। যখন পুরোপুরি শুরু হবে, তখন বলতে পারব দলটি বিচারের মুখোমুখি হওয়ার পথে কতদূর এগিয়েছে।” প্রসিকিউটর আশা প্রকাশ করেন, চলতি মাসেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে।

চিফ প্রসিকিউটর জানান, অনেকগুলো মামলার ট্রায়াল চলছে এবং বেশ কয়েকটি ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া বড় বড় মামলার চার্জশিট দাখিল এবং ফরমাল চার্জ দাখিলের কাজও শিগগিরই সম্পন্ন হবে।

সংশ্লিষ্ট মামলার সংক্ষিপ্ত বিবরণ:

জুলাইয়ে দায়ের হওয়া মামলায়:

আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ ট্রাইব্যুনালে আমলে নেয়ার আদেশ দেওয়া হবে।

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা সংক্রান্ত অভিযোগে প্রোসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে।

জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনা:

রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে।

আজ তিনজন সাক্ষী জবানবন্দি দেবেন।

অন্য মামলায়:

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এছাড়া আরও চারজন আসামিকে বিভিন্ন মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন যে, এই মামলাগুলোতে তদন্ত ও ট্রাবনাল।

সম্পর্কিত খবর